tanaka

৫২ বছর বয়সে ফের মা হওয়ার সুখবর দিলেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক

৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। স্বামী ফিলিপ স্নাইডার ও যমজ সন্তানদের নিয়ে নতুন অতিথির আগমন উদ্‌যাপন করেছেন দুইবারের অস্কারজয়ী এই তারকা।
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে পরমাণু ইস্যুতে ছাড় দিতে প্রস্তুত ট্রাম্প

ইরানকে পরমাণু ইস্যুতে ছাড় দিতে প্রস্তুত ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেছেন, ইরান যদি আগামী ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয়, তাহলে সেই প্রস্তাব গ্রহণে প্রস্তুত ওয়াশিংটন। শুক্রবার প্রকাশিত দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “২০ বছর যথেষ্ট দীর্ঘ সময়। তবে ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হবে, তা হতে হবে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য।”

এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধে সম্মত হতে হবে। তার মতে, ভবিষ্যৎ কোনো মার্কিন প্রশাসনের জন্য তিনি এই সংকট রেখে যেতে চান না।

সাম্প্রতিক এই বক্তব্যে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছুটা নমনীয়তার আভাস দেখছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্টদের ধারণা, উভয় পক্ষ ছাড় দিলে একটি শান্তিপূর্ণ সমঝোতার পথ তৈরি হতে পারে।

অন্যদিকে আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে এখনও তেহরানের সন্দেহ রয়েছে। তার মতে, দুই দেশের মধ্যে আস্থার ঘাটতিই আলোচনার সবচেয়ে বড় বাধা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সন্দিহান। তবে যখনই আমরা বুঝতে পারব যে তারা সত্যিই একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির বিষয়ে সিরিয়াস, তখন অবশ্যই আলোচনা এগিয়ে নেওয়া হবে।”