tanaka

টাইগ্রেসদের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে নাহিদা-সোবহানা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন।একই সাথে দলের নতুন...
প্রচ্ছদজাতীয়সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখনো সক্রিয় রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করা আরেকটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তিন বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ৭০ মিলিমিটার।