tanaka
প্রচ্ছদজাতীয়বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ ও বিভিন্ন উন্নয়নকাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে শুক্রবার সকালে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫তম। বৃষ্টির মধ্যেও রাজধানীর বায়ুমান ছিল ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১১৭। এই মাত্রার বাতাস শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য তুলনামূলক বেশি ক্ষতিকর বলে বিবেচিত হয়।

আইকিউএয়ারের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং। একই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি। তালিকার তৃতীয় অবস্থানে ছিল কাতারের দোহা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।