tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশবিয়ে নিয়ে বিরোধের জেরে কিশোরীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

বিয়ে নিয়ে বিরোধের জেরে কিশোরীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে নিয়ে বিরোধের জেরে এক কিশোরীর ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

ঘটনাস্থল থেকে কিশোরী নাইমা জাহান (১৫) এবং সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আরেফিন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা নাইমা জাহানের সঙ্গে সিয়ামের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমা জাহান দাবি করেন, সম্পর্কের একপর্যায়ে তারা ঢাকার একটি আবাসিক হোটেলে কয়েকবার অবস্থান করেন। তিনি আরও অভিযোগ করেন, তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর তার তিন মাসের গর্ভপাত করানো হয় এবং পরে বিয়ের জন্য চাপ দিলে সিয়াম তা এড়িয়ে যেতে থাকেন। এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, রোববার রাতে নাইমা জাহান সিয়ামের লক্ষীপুর গ্রামের পুরোনো বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান রাতযাপন করেন।

সোমবার ভোরে নাইমাকে বাড়ি থেকে চলে যেতে বলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাস্থলে আরিয়ান উপস্থিত ছিলেন।

সিয়ামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিয়ামের মরদেহ উদ্ধার করে এবং দুজনকে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ঘটনায় অভিযুক্ত নাইমা জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ান খান মাহিদকে আটক রাখা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।