tanaka

ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইরান আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা ও পর্যবেক্ষণসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ করছে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করে আসছে—এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের...
প্রচ্ছদজাতীয়বায়ুদূষণে আজ বিশ্বের ১০০ দেশের মধ্যে শীর্ষ ঢাকা

বায়ুদূষণে আজ বিশ্বের ১০০ দেশের মধ্যে শীর্ষ ঢাকা

অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২৫৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সঙ্গে নগরীর অন্তত আটটি এলাকায় বায়ুদূষণের পরিস্থিতি ছিল মারাত্মক।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার একটি এলাকায় দূষণের মাত্রা একপর্যায়ে ৪০০ ছাড়িয়ে যায়, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের কাছাকাছি।

এ সময় বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা এবং মিসরের রাজধানী কায়রো। নগর দুটির একিউআই স্কোর ছিল ২৪৭ ও ২২৭।

একিউআই সূচক অনুযায়ী, বায়ুদূষণের মাত্রা ২০০ ছাড়ালে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ৩০০ বা তার বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের চিত্র তুলে ধরে। তাদের লাইভ সূচকের মাধ্যমে বাতাসের মান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য ও সতর্কবার্তা দেওয়া হয়। ঢাকার বর্তমান দূষণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বেশ কিছু সতর্কতামূলক পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।