ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন।
ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। বাবার আকস্মিক মৃত্যুর পর দেওয়া বিবৃতিতে মোজতবা খামেনি জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই জনসমাগমকে ‘শত্রু-বিধ্বংসী ও ঐতিহাসিক উপস্থিতি’ হিসেবে উল্লেখ করেন।
বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতির বিষয়ে প্রথম প্রকাশ্য বক্তব্যে মোজতবা খামেনি স্পষ্ট করেন, তেহরান এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই উপেক্ষা করবে না। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় ইচ্ছা ও স্বার্থের ভিত্তিতেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা



