tanaka

টাইগ্রেসদের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে নাহিদা-সোবহানা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন।একই সাথে দলের নতুন...
প্রচ্ছদআন্তর্জাতিকবঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতীয় নৌবাহিনীর মহড়া

বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতীয় নৌবাহিনীর মহড়া

ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘Milan 2026’ বুধবার শেষ হয়েছে। বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়। পাশাপাশি ১৮টি বন্ধুত্বপূর্ণ দেশের নৌবাহিনীর জাহাজ এতে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে NDTV।

‘ক্যামারাডারি, কো-অপারেশন, কোলাবোরেশন’ প্রতিপাদ্যে আয়োজিত মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী INS Vikrant–এর ডেকে। বিশাখাপত্তনম উপকূলের কাছে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন দেশের নৌ-প্রতিনিধিরা।

ভারতীয় নৌবাহিনী জানায়, এবারের আয়োজন ছিল অভূতপূর্ব পরিসরের। এর মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বয়, আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করা।

মহড়ায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি উড়োজাহাজও অংশ নেয়। প্রথম ধাপ ‘হারবার ফেজ’-এ দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সামুদ্রিক সেমিনার ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তী ‘সি ফেজ’-এ উচ্চমাত্রার সামরিক অনুশীলন পরিচালিত হয়। এর মধ্যে ছিল সমন্বিত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী যুদ্ধকৌশল, সামুদ্রিক বাধা অভিযান, যোগাযোগ মহড়া এবং ক্রস-ডেক ফ্লাইং অপারেশন। লাইভ ফায়ারিং অনুশীলনে কামান ও অ্যান্টি-এয়ারক্রাফট অস্ত্র ব্যবহৃত হয়। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী যৌথ পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন কৌশলগত মিশন সফলভাবে সম্পন্ন করে।

ভারতের পক্ষ থেকে INS Vikrant ছাড়াও বিশাখাপত্তনম-শ্রেণির ডেস্ট্রয়ার, নীলগিরি-শ্রেণির ফ্রিগেট এবং ডাইভিং সাপোর্ট ভেসেল INS Nistar-সহ বিভিন্ন যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নেয়।