tanaka

ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ নেওয়ার অভিযোগ, নারী কর্মকর্তাকে বদলি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা...
প্রচ্ছদরাজনীতি`ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে'

`ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। জনগণের মুক্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। ইতিহাসে যারা জনগণের রায়কে অস্বীকার বা অপমান করেছে, তাদের কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাস্তবতা মেনে নিয়ে জনগণের মতামতকে সম্মান জানাতে হবে। জনগণকে সম্মান করলে জনগণও সরকারকে সম্মান ও গ্রহণ করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে সরকারের একক দায়িত্ব রয়েছে। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গণভোটকে অবৈধ বলে দাবি করছে। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, “যদি গণভোট অবৈধ হয়, তাহলে সেই একই জনগণের ভোটে অনুষ্ঠিত সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়?”

জামায়াত আমির অভিযোগ করেন, যাদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সেই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসনে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।