tanaka
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের, বোয়িং কেনায় ধন্যবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের, বোয়িং কেনায় ধন্যবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

চিঠিতে ট্রাম্প আরও বলেন, বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগ ও সম্পৃক্ততার বিষয়টি তিনি সবসময় স্মরণে রাখবেন।