tanaka
প্রচ্ছদজাতীয়পে স্কেলে নতুন পেনশন হারের তালিকা

পে স্কেলে নতুন পেনশন হারের তালিকা

নতুন পে স্কেলে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন বাড়ানোর হার নির্ধারণ করা হয়েছে। তবে পেনশন ও গ্রাচুইটির বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে।

নতুন কাঠামো অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে যে নিট পেনশন পাওয়া যাবে, তার ভিত্তিতে আগামী ১ জুলাই থেকে নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে।

নিট পেনশনের পরিমাণ অনুযায়ী বাড়ানোর হার হবে—

  • ৯ হাজার টাকা পর্যন্ত: ১০০ শতাংশ
  • ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা: ৭৫ শতাংশ
  • ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা: ৬৫ শতাংশ
  • ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা: ৬০ শতাংশ
  • ৪০ হাজার ১ টাকা বা তার বেশি: ৫৫ শতাংশ

নতুন ব্যবস্থায় সর্বনিম্ন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আর সর্বোচ্চ নিট পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা

তবে কোনো অবসরভোগী বর্তমানে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পেয়ে থাকলে তিনি আপাতত আগের অঙ্কেই পেনশন পাবেন। ২০২৭ সালের ১ জুলাইয়ের পরবর্তী বার্ষিক বেতনবৃদ্ধির আগ পর্যন্ত তার পেনশনের পরিমাণ অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া অবসর-উত্তর ছুটির সুবিধাও বহাল রাখা হয়েছে। এর আওতায় ১২ মাস পূর্ণ গড় বেতনে ছুটি এবং ১৮ মাসের ছুটি নগদায়নের সুবিধা আগের মতোই থাকবে।