বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে ১৯ ক্যাটাগরির পদে মোট ৭৫৩ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। নবম ও দশম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
কোন পদে কতজন নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ ও পদসংখ্যা নিচে দেওয়া হলো:
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)—৯৭ জন
২. সহকারী ব্যবস্থাপক (আইন)—৬ জন
৩. সহকারী ব্যবস্থাপক (অর্থ)—৬৩ জন
৪. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)—বিভিন্ন বিষয়ে ২৪৭ জন
৫. সহকারী ব্যবস্থাপক (জিওলজি)—১২ জন
৬. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)—২ জন
৭. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)—১ জন
৮. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)—১ জন
৯. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)—১ জন
১০. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)—১৫ জন
১১. সহকারী ডিলার—১ জন
১২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)—১১ জন
১৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন)—৭৩ জন
১৪. সহকারী কর্মকর্তা (আইন)—৪ জন
১৫. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান—১ জন
১৬. সহকারী কর্মকর্তা (অর্থ)—৫৩ জন
১৭. উপসহকারী প্রকৌশলী—বিভিন্ন বিষয়ে ১৫০ জন
১৮. ট্রেইনি ডিলার—৪ জন
১৯. সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা—১১ জন।
বেতন কত
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। সহকারী ব্যবস্থাপক পর্যায়ের পদে বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। অন্যদিকে, সহকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কিছু পদের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের বিস্তারিত যোগ্যতা যাচাই করতে হবে।
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাবেন, তাঁরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
সূত্র: পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তি।



