tanaka

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ...
প্রচ্ছদসারাদেশপিংক বাসে চালু হলো স্যাটেলাইট ইন্টারনে

পিংক বাসে চালু হলো স্যাটেলাইট ইন্টারনে

নারীদের জন্য পরিচালিত বিআরটিসির ‘পিংক বাসে’ এবার যুক্ত হলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা। পরীক্ষামূলকভাবে একটি বাসে উচ্চগতির ইন্টারনেট সংযোগ চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন অনুষ্ঠানে পরীক্ষামূলক এই প্রযুক্তি প্রদর্শন করা হয়। একটি চলন্ত বাসে বিএসসিএলের স্থাপিত স্টারলিংয়ের হাই-পারফরম্যান্স ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

চলন্ত অবস্থায় গণপরিবহনে দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ কতটা কার্যকর—তা যাচাই করতেই এই পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দেশের বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও যাচাই করা হবে।

বিএসসিএলের এ উদ্যোগ সফল হলে গণপরিবহনে যাত্রীদের ডিজিটাল সংযোগ আরও উন্নত করার পাশাপাশি চলন্ত যানবাহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।