tanaka

নিহত সুলতানের ছয়টি সন্তান রয়েছে। তার বাবা ছেলের এই আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশ ও মানুষের সেবা করতে গিয়েই তার ছেলে শহীদ হয়েছে

  সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সুলতান আল-কাহতানি নামের এক বিমানবন্দরকর্মী। ঝুঁকি উপেক্ষা করে আগুন...
প্রচ্ছদখেলাপাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে রাজ্জাকপুত্র আলীর নজরকাড়া পারফরম্যান্স

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে রাজ্জাকপুত্র আলীর নজরকাড়া পারফরম্যান্স

ব্যাটে-বলে দীর্ঘদিন ক্রিকেট মাঠ মাতিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার আলোচনায় তাঁর ছেলে আলী রাজ্জাক। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের প্রেসিডেন্টস ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ২২ বছর বয়সী এই ব্যাটার।

প্রতিযোগিতার শেষ রাউন্ডে এক ম্যাচেই ফিফটি ও সেঞ্চুরি করেছেন আলী। তাঁর অসাধারণ ব্যাটিংয়ে ড্র হয়েছে ম্যাচটি।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৯ রান নিয়ে চাপে পড়ে আলীর দল। এমন পরিস্থিতিতে সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে হুসেইন তালাতের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন আলী। তালাত করেন ১০৮ রান। পরে সপ্তম উইকেটে হাসিবুল্লাহ খানের সঙ্গে আরও ১২০ রান যোগ করেন তিনি। হাসিবুল্লাহর সংগ্রহ ছিল ৫৩ রান।

দলের বিপর্যয় সামাল দিয়ে শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত থাকেন আলী। ১৫১ বলের ইনিংসটি সাজান আটটি চার ও ছয়টি ছক্কায়। তাঁর সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৮৩ রান তুলে ম্যাচ ড্র করে দলটি।

আলীর প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি তৃতীয় সেঞ্চুরি এবং চলতি মৌসুমে দ্বিতীয়। একই ম্যাচের প্রথম ইনিংসেও ব্যাট হাতে দারুণ অবদান রাখেন তিনি। সাতটি চার ও দুটি ছক্কায় করেন ৬৪ রান।

তবে প্রথম ইনিংসে প্রতিপক্ষ ওয়েল অ্যান্ড গ্যাস বড় সংগ্রহ গড়ে। ইমাম-উল-হকের ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১০ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। এতে ১৭৮ রানের লিড পায় তারা।

প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ড শেষে আলীর সংগ্রহ দাঁড়িয়েছে ১১ ইনিংসে ৪৮৩ রান। ৫৩.৬৬ গড়ে রান করা এই ব্যাটারের রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। নিজের দলের হয়ে চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

বাবা আব্দুল রাজ্জাক পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এবার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন ছেলে আলী রাজ্জাক।