tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনন্যান্‌সির ক্যারিয়ারে নতুন অর্জন

ন্যান্‌সির ক্যারিয়ারে নতুন অর্জন

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি তার ক্যারিয়ারে অর্জনের তালিকা দীর্ঘ করেছেন আরও এক ধাপ। শুরুতেই আকাশছোঁয়া সফলতা, এরপর একের পর এক শ্রোতাপ্রিয় গান—প্লে-ব্যাক হোক কিংবা অডিও অ্যালবাম, সব মাধ্যমেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি এবং জাতীয় চলচ্চিত্র জুরি বোর্ডের সর্বকনিষ্ঠ সদস্য হওয়াও তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আগেই।

এবার গানের বাইরে এক ভিন্ন অর্জন যোগ হলো ন্যান্‌সির জীবনে। নীরবে-নিভৃতে লন্ডন থেকে ইন্টেরিয়র ডিজাইনে একটি ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি। গত কয়েক মাস ধরে গানের পাশাপাশি এই কোর্সে সময় দিয়েছেন। এজন্য একাধিকবার লন্ডনেও যেতে হয়েছে তাকে। গান, পরিবার—সব সামলেই মনোযোগ ধরে রেখেছেন পড়াশোনায়। অবশেষে লন্ডনের ন্যাশনাল ডিজাইন একাডেমি থেকে ইন্টেরিয়র ডিজাইনের ডিপ্লোমা শেষ করেছেন তিনি।

অনেকের কাছে এটি নতুন মনে হলেও ডিজাইনের প্রতি ন্যান্‌সির ঝোঁক বেশ পুরনো। নিজের বাড়ির ডিজাইন থেকে শুরু করে ঢাকার ফ্ল্যাটের ইন্টেরিয়র—সবই করেছেন নিজ হাতে। তবে বিষয়টি প্রফেশনালি শেখার ইচ্ছা থেকেই ডিপ্লোমা করা। নিজের সেই ইচ্ছাকেই বাস্তবে রূপ দিয়েছেন তিনি।

ন্যান্‌সি বলেন, “ইন্টেরিয়র ডিজাইন আমার প্যাশন। এই ডিপ্লোমা করতে গিয়ে গান ও সংসারের সঙ্গে অনেক কিছুই ব্যালেন্স করতে হয়েছে। বেশ চ্যালেঞ্জিং হলেও, সবার সহযোগিতায় শেষ করতে পেরেছি। এখন এই অধ্যায় শেষ হলেও নতুন এক দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছি। সামনে এ বিষয়ে প্রফেশনালি যাত্রা শুরু করতে চাই। সেই পথেই এগোচ্ছি।”