tanaka

মোবাইল ফোনে ব্রেন ক্যানসারের ঝুঁকি? ৬৩ গবেষণায় যা জানা গেল

মোবাইল ফোনের বিকিরণে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি বাড়ে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এ বিষয়ে বিভিন্ন দেশের ৬৩টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে...
প্রচ্ছদসারাদেশনেত্রকোনায় সস্ত্রীক নিমগাছের চারা রোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় সস্ত্রীক নিমগাছের চারা রোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা সার্কিট হাউস প্রাঙ্গণে তিনি ও তাঁর সহধর্মিণী দুটি ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারা রোপণ করেন।

এ সময় সিনিয়র সচিব নিজ হাতে একটি নিমগাছের চারা রোপণ করেন। তাঁর সহধর্মিণীও আরেকটি চারা রোপণের মাধ্যমে এ উদ্যোগে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। তাঁরা এ উদ্যোগে সহযোগিতা করেন।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব

বৃক্ষরোপণ শেষে আবদুল খালেক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নিম একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ, যা স্বাস্থ্য ও প্রকৃতির জন্য উপকারী।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে নিমের মতো উপকারী গাছ বেশি করে লাগাতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে পারে। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।