tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকনিউইয়র্কে আসলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে: মামদানি

নিউইয়র্কে আসলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে: মামদানি

নিউইয়র্কে পা রাখলেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করতে হবে। এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।

সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, “নিউইয়র্ক এমন একটি শহর যা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আন্তর্জাতিক সব আইন সমুন্নত রাখতে চাই।” যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আইসিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তবুও তিনি জানান যে শহর তার নিজস্ব আইন মেনেই পদক্ষেপ নেবে।

সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক তাকে স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্র আইসিসির সঙ্গে কোনো চুক্তিতে সই করেনি। জবাবে মামদানি বলেন, “আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা উচিত, এবং আমরা প্রচলিত আইন মেনেই তা করব।”

সাংবাদিক জানতে চান, নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচ কি এ ধরনের পদক্ষেপে সম্মতি দেবেন। উত্তরে মামদানি বলেন, তিনি কেবল তার সামনে থাকা আইনই প্রয়োগ করবেন; নতুন কোনো পদক্ষেপ নিতে হবে না।

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছিল।