tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মা-র সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন ভারতীয় হাইকমিশনার। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষ হয় বেলা ১১টা ৪৫ মিনিটে।

সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হলেও বৈঠকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি, তথ্যপ্রযুক্তি সহযোগিতা, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই সালাহউদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্বিপাক্ষিক স্বার্থ ও নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুগুলোই আলোচনায় প্রাধান্য পেয়েছে।