tanaka

সারের পর্যাপ্ত মজুদ আছে, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মন্ত্রণালয়ের

দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সার সংকট নিয়ে কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের...
প্রচ্ছদজাতীয়ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর রোববার (২৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে। এই সময়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে এলাকার কোথাও কোথাও বজ্র বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সকাল ৬টায় ঢাকার স্থানীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।