tanaka
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৮৩৯

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৮৩৯

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৫১ জন।

নতুন করে ৮৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। স্বাস্থ্যসংশ্লিষ্টরা পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।