নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না মেহেদী হাসান মিরাজ। বিসিবি থেকে ১৫ দিনের ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। মিরাজকের একটি ঘনিষ্ট সূত্র দৈনিক মানবজমিনকে জানায়, এই সময়ে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তিনি। এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াবে আগামী ৯ই সেপ্টেম্বর। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান দল ঘোষণা করেছে। বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড দিলেও চূড়ান্ত দল এখনো দেয়নি। আগামী ২২শে আগস্টের মধ্যে চূড়ান্ত দল দিতে হবে। নির্বাচকরা আশাবাদী এখন ছুটিতে গেলেও মিরাজকে পাওয়া যাবে এশিয়া কাপে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তার ছুটি শেষ হওয়ার কথা। ফলে এশিয়া কাপে তাকে পাওয়ার কথা।
যদিও নির্বাচকরা এখনো নেদারল্যান্ডস সিরিজের দলই ঘোষণা করেননি। সিলেটেই কোচ ফিল সিমন্স ও অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে বৈঠক করে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল চুড়ান্ত করবেন নির্বাচকরা।



