tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশষষ্ঠ গণবিজ্ঞপ্তি: ৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি: ৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ফল প্রকাশের ঘোষণা দেন।

তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৮২২টি শূন্য পদের বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ৪১ হাজার প্রভাষক/শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চাহিদা সংগ্রহ এবং যোগ্যতা অনুযায়ী সুপারিশ পর্যন্ত প্রতিটি ধাপ আধুনিক প্রযুক্তির সহায়তায় ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন। প্রিলিমিনারিতে অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন, উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন, পাশ করেন ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৮১ হাজার ২০৯ জনের মধ্যে ৬০ হাজার ৬৩৪ জন পাস করেন। চূড়ান্তভাবে ৪১ হাজার ৬২৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।