tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীগুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

খবর পাওয়ার পর বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। শুরুতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।