tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিদায়ী বছরে আলোচনায় ঢালিউডের এই পাঁচ সিনেমা

বিদায়ী বছরে আলোচনায় ঢালিউডের এই পাঁচ সিনেমা

২০২৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি এর নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ভিন্নধর্মী গল্পের জন্য ‘বছরের সেরা’ সিনেমার তকমা পেয়েছে। রোজার ঈদে মুক্তি পাওয়া ১৫ কোটি টাকা বাজেটের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। খল চরিত্রে যিশু সেনগুপ্ত এবং শাকিবের সহকারীর চরিত্রে শ্যাম ভট্টাচার্যের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবিটির আনুমানিক মোট আয় ছিল প্রায় ৩০ কোটি।রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি অভিনেতা সিয়াম আহমেদের ক্যারিয়ারে নতুন প্রাণ সঞ্চার করেছে। এম রহিম পরিচালিত এই সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা ও শিক্ষামূলক বিষয়বস্তু থাকায় এটি সব বয়সী দর্শকের মন জয় করেছে। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, এটি এই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা; যার আয় ছিল আনুমানিক ৫ কোটি।