tanaka
প্রচ্ছদসারাদেশকোটালীপাড়ার ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত

কোটালীপাড়ার ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার পাশাপাশি নতুন নেতৃত্বে সাজানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব হৃদয় হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা শাখার অধীন সব ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, নতুন কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, নতুন কমিটি গঠন এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যেই উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে এসব ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে।