tanaka
প্রচ্ছদজাতীয়এ মন, হৃদয় জড়ালে আমায় কখন—কী বার্তা তমা মির্জার

এ মন, হৃদয় জড়ালে আমায় কখন—কী বার্তা তমা মির্জার

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রুপালি পর্দার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। ব্যক্তিজীবনের নানা অনুভূতি ও মুহূর্ত প্রায়ই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার তেমনই এক আবেগঘন পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন তমা মির্জা।

সম্প্রতি কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে দেওয়া তার ক্যাপশনই মূলত নেটিজেনদের কৌতূহলের কারণ হয়ে উঠেছে। তমা মির্জা লিখেছেন—‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

পোস্ট করা ছবিতে কালো রঙের ফুলেল নকশার পোশাকে স্নিগ্ধ সাজে দেখা গেছে তমা মির্জাকে। খোলা চুল, কপালে ছোট টিপ আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তবে ছবির চেয়ে তার আবেগঘন ক্যাপশন নিয়েই বেশি আলোচনা শুরু হয়েছে।

তমা মির্জার এই কথাগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। অনেকেই জানতে চাইছেন, কার উদ্দেশে কিংবা কোন অনুভূতি থেকে এমন ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। যদিও পোস্টে এর কোনো ব্যাখ্যা দেননি তিনি।

ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেকজনের মন্তব্য, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

এদিকে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি করপোরেট জীবনেও পা রেখেছেন তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মধ্যেই তার এই রহস্যময় ও আবেগঘন পোস্ট ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।