tanaka

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

আজ শুভ জন্মাষ্টমী

প্রচ্ছদআন্তর্জাতিকআমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা প্রায় সর্বাত্মক পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানিরা বাথরুমে গেলেও মার্কিন নজরদারি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কী করছে, তার প্রায় সবকিছুই যুক্তরাষ্ট্রের নজরদারির আওতায় রয়েছে।

ট্রাম্পের দাবি, ইরান নতুন রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তবে যুক্তরাষ্ট্রের হামলায় এসব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘তারা কী তৈরি করছে এবং কী করছে, আমরা সবই দেখতে পাচ্ছি। আমাদের নজরদারি থেকে তারা নড়তেও পারে না। এমনকি বাথরুমে গেলেও আমাদের নজর এড়াতে পারে না। আমরা বিষয়টি দেখেছি এবং তা ধ্বংস করে দিয়েছি।’

সম্প্রতি জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে ইরানে অন্তত ১৮ জন নিহত এবং প্রায় ১০৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের দাবি, ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা চালানো হয়েছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও বড় ধরনের দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘খুব শক্ত নিয়ন্ত্রণ’ রয়েছে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।