tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়আপত্তিকর ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়া এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মাসিক বেতন-ভাতা) স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওতে ওই প্রধান শিক্ষককে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ করতে এবং অসংলগ্নভাবে কথা বলতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার এমপিও সুবিধাও স্থগিত রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের আচরণ অনৈতিক, আপত্তিকর এবং শৃঙ্খলাবিরোধী। এমন কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা, নৈতিকতা ও পেশাগত মান বজায় রাখতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।