tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঅনুমতি ছাড়াই ছবি ব্যবহারে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অনুমতি ছাড়াই ছবি ব্যবহারে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

একটি দোকানের বিজ্ঞাপনে নিজের ছবি অনুমতি ছাড়া ব্যবহৃত হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখে বিস্মিত হন তিনি। এরপরই ইনস্টাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।

সোনাক্ষী লেখেন, “আমি অনলাইনে প্রায়ই কেনাকাটা করি, তাই হঠাৎ করেই বিভিন্ন বিজ্ঞাপনে নিজের ছবি দেখে চমকে উঠি। কোনো অনুমতি ছাড়াই কারও ছবি ব্যবহার কীভাবে সম্ভব? এটা সাধারণ সৌজন্যের বিষয়, এবং তা অবশ্যই মেনে চলা উচিত।”

তিনি আরও যোগ করেন, “কারো ছবি ব্যবহারের আগে অনুমতি নেওয়া একান্ত প্রয়োজন। আমার ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। এই বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

প্রতিষ্ঠানগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে সোনাক্ষী লিখেছেন, “যখন কোনো শিল্পী পোশাক বা গয়নায় ছবি তোলেন, তখন সেই ব্র্যান্ডকে যথাযথ কৃতিত্ব দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে সাধারণ মানুষের মনে ভুল ধারণা তৈরি হতে পারে যে আমি হয়তো ওই ব্র্যান্ডের অংশ। এই বিভ্রান্তি রোধ করুন। আমার ছবি ওয়েবসাইট থেকে দ্রুত সরিয়ে ফেলুন—নইলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”