tanaka

নিষেধাজ্ঞার মধ্যেও ফোন করলেই মিলছে ইলিশ, গলাচিপায় ১৮ স্থানে বেচাকেনা

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও পটুয়াখালীর গলাচিপায় থেমে নেই ইলিশ শিকার ও বেচাকেনা। প্রশাসনের অভিযান এড়িয়ে উপজেলার অন্তত ১৮টি স্থানে চলছে ইলিশ কেনাবেচা।...
প্রচ্ছদসারাদেশঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম থেকে উত্তর দিকের বাতাস ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, সোমবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।