tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনিউইয়র্ক বিমানবন্দর হামলার ঘটনায় ফখরুলের প্রতিক্রিয়া

নিউইয়র্ক বিমানবন্দর হামলার ঘটনায় ফখরুলের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও অন্যান্য রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা প্রমাণ করে– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য কোনো অনুশোচনা করে না।”

তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগের আজ পর্যন্ত করা অন্যায়ের সব বিচার আইন অনুযায়ী হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরে থাকুন।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে যাওয়ার সময় আখতার হোসেন ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হন। এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল সমর্থকদের কারণে গতরাতে এই ঘটনা ঘটে, যা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে।