tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনক্যারিয়ারে বাজে প্রস্তাব প্রসঙ্গে যা বললেন কুসুম শিকদার

ক্যারিয়ারে বাজে প্রস্তাব প্রসঙ্গে যা বললেন কুসুম শিকদার

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার একসময় নিয়মিত অভিনয় করতেন। দর্শকপ্রিয়তা পেয়েও সময়ের সঙ্গে সঙ্গে তিনি আড়ালে চলে যান। বর্তমানে তিনি শুধুমাত্র নির্বাচিত প্রকল্পেই কাজ করছেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে কাস্টিং কাউচ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কুসুম শিকদার বলেন, ক্যারিয়ারে তিনি কখনো বাজে প্রস্তাবে সাড়া দেননি। তিনি জানান, “আমার ফিল্ম সংখ্যা খুবই কম, মাত্র তিনটি, আর শেষটি তো আমারই। মিডিয়ায় আজকাল নানা গল্প শোনা যায়, আমি জানি না। আমাদের সময়ে এসব ঘটনা কমই ছিল, বা থাকলেও সত্যিই ঘটেছে মাত্র দু’একটি।”

তিনি আরও যোগ করেন, “আল্লাহ আমাদের বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি নিজেই সিদ্ধান্ত নিই কোন পথে যাব। যেমন, যদি বাইরে বৃষ্টি হয়, আমি ছাতা নিয়ে যাব। আমার জীবনেও এমন দু’একটি ঘটনা ঘটেছে, কিন্তু আমি তা বুঝে সঠিকভাবে সামলেছি। কখনো নিজেকে বিপদে ফেলিনি।”