tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকরিফর্ম ইউকে পার্টি অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্তির ঘোষণা দিলো

রিফর্ম ইউকে পার্টি অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্তির ঘোষণা দিলো

বৃটেনে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে অভিবাসন নীতি নিয়ে নতুন পদক্ষেপ ঘোষণা করেছে রিফর্ম ইউকে পার্টি। দলটির নেতা নাইজেল ফারাজ জানিয়েছেন, তারা ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্ত করার জন্য আইন প্রণয়ন করবে। এর ফলে ভবিষ্যতে অভিবাসীদের পুনরায় ভিসা আবেদন করতে হবে এবং তা নতুন কঠোর শর্তাবলীর অধীনে গ্রহণ করা হবে।

নাইজেল ফারাজের এই ঘোষণায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। রিফর্ম ইউকে’র মতে, এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলটি দাবি করেছে, এই নীতির মাধ্যমে আগামী কয়েক দশকে প্রায় ২৩৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয় সম্ভব হবে এবং শুধুমাত্র বৃটিশ নাগরিকরাই সরকারি সুবিধা ও কল্যাণ ভাতা পাবে।

তবে সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করা হয়েছে। অর্থমন্ত্রী রেচেল রিভস বলেছেন, প্রস্তাবিত পরিকল্পনার কোনো বাস্তব ভিত্তি নেই এবং এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। মানবাধিকার সংস্থা এবং অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠীও এই পদক্ষেপকে অমানবিক হিসেবে সমালোচনা করেছে।

রিফর্ম ইউকে’র নতুন ইশতেহার এবং অভিবাসন সংক্রান্ত এই ঘোষণাগুলো বৃটিশ জনগণের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন নির্বাচনে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।