tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, ‘ইসরাইল পরিচালনার যোগ্যতা হারিয়েছেন’ বললেন বিরোধী নেতা

নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন, ‘ইসরাইল পরিচালনার যোগ্যতা হারিয়েছেন’ বললেন বিরোধী নেতা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলের নেতা এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। আগামী নির্বাচন সামনে রেখে তিনি দাবি করেছেন, নেতানিয়াহু আর দেশ পরিচালনার উপযুক্ত অবস্থায় নেই। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার যে ধারণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা ইসরাইলের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ‘ইয়াশার’ পার্টির নেতা আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহুর নীতির কারণে ইসরাইলি সমাজে বিভাজন বেড়েছে এবং সামরিক বাহিনী দুর্বল হয়েছে। এবার তাঁর পরিকল্পনা দেশের অর্থনীতিকেও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

আইজেনকোটের ভাষ্য, নেতানিয়াহু বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছেন, যা আন্তর্জাতিক আর্থিক কাঠামোর বাইরে গিয়ে পরিচালিত হবে। তাঁর মতে, এ ধরনের পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং তা দেশের ভবিষ্যতের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।