tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইয়েমেনে মাশিক প্রাসাদে হুথি হামলার নিন্দা কানাডার, নিহত ৫

ইয়েমেনে মাশিক প্রাসাদে হুথি হামলার নিন্দা কানাডার, নিহত ৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের মাশিক প্রাসাদে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস।

পৃথক এক পোস্টে কানাডা ইয়েমেনে চলমান শত্রুতার অবসানে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে ইয়েমেনে এ হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা