tanaka

৫২ বছর বয়সে ফের মা হওয়ার সুখবর দিলেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক

৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। স্বামী ফিলিপ স্নাইডার ও যমজ সন্তানদের নিয়ে নতুন অতিথির আগমন উদ্‌যাপন করেছেন দুইবারের অস্কারজয়ী এই তারকা।
প্রচ্ছদআন্তর্জাতিকইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানিয়েছেন, এই সংঘাতের কারণে ইরাকের ক্ষতির পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি সংখ্যার হিসাবে ৬ হাজার কোটি ডলার।

শুক্রবার (১৬ অক্টোবর) ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইতালির রাজধানী রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানির সঙ্গে বৈঠকে ফুয়াদ হোসেন এ ক্ষতির কথা তুলে ধরেন।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়তে পারে এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতির চাপ তীব্র হতে পারে। এতে শুধু ইরাক নয়, বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি।