tanaka
প্রচ্ছদজাতীয়চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

সেপ্টেম্বরের শেষের দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে টিকা না নেওয়া শিশুরাই বেশি হামে আক্রান্ত হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। এ সময় হামের প্রকোপ কমাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও টিকা কার্যক্রম চালু রাখার আশ্বাস দেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী।