tanaka

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

আজ শুভ জন্মাষ্টমী

প্রচ্ছদতথ্যপ্রযুক্তিবিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে। বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে। একই সঙ্গে সেবাটি সাময়িকভাবে অচল বা বিঘ্নিত হওয়ায় দৈনন্দিন কাজ, পড়াশোনা, তথ্য অনুসন্ধান ও লেখালেখিতে সমস্যায় পড়েছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যবহারকারীদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি ব্যবহার করতে না পারায় দ্রুত উত্তর খোঁজা কিংবা লেখালেখির কাজে এবার নিজেদের মস্তিষ্কের ওপরই নির্ভর করতে হবে।

তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার করতে পেরেছেন বলে জানা গেছে।

এ বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এআইভিত্তিক বিভিন্ন ফিচারের জন্য OpenAI–এর প্রযুক্তির ওপর নির্ভরশীল অন্যান্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। ফলে বিভিন্ন অনলাইন সেবার ব্যবহারকারীরাও সাময়িক সমস্যার মুখে পড়েছেন।