tanaka

সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস (ইও টু এফএভিপি)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর হলো,...
প্রচ্ছদজাতীয়সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

দেশের ছয় জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।