tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র ইসরাইলের সাজানো নাটক’

‘ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র ইসরাইলের সাজানো নাটক’

গত মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান—ইসরাইলি গোয়েন্দাদের এমন দাবিকে সন্দেহের চোখে দেখছে তুরস্ক।

ইসরাইলের দাবি ছিল, ইরানের একটি গোপন দল আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্পের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। এ সতর্কতার পর মার্কিন সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পের বিমান ও যাত্রাপথ পরিবর্তন করে এবং তার নিরাপত্তা আরও জোরদার করে।

তবে তুরস্কের কর্মকর্তাদের ধারণা, ঘটনাটি ছিল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সাজানো একটি নাটক। তাদের মতে, এর অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্প যে সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন, তা ভেস্তে দেওয়া। একই সঙ্গে তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটানো এবং তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করাও এর লক্ষ্য হতে পারে।

তুরস্কের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ন্যাটো সম্মেলনের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত পরিবেশে ইরানের পক্ষে তুরস্কের মাটিতে এ ধরনের বড় হামলা চালানোর বাস্তব সুযোগ খুবই সীমিত। আঙ্কারার একটি সূত্রের দাবি, হামলার কোনো বাস্তব অস্তিত্ব বা নির্ভরযোগ্য পরিকল্পনা না থাকলেও সেটিকে ঘিরে ইসরাইলের পক্ষ থেকে মিথ্যা সতর্কতা ছড়ানো হয়েছিল।

সূত্র: মিডল ইস্ট আই