tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়খামেনির জানাজায় প্রতিনিধিদল পাঠানোয় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

খামেনির জানাজায় প্রতিনিধিদল পাঠানোয় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোয় ঢাকা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

রোববার (৫ জুলাই) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কৃতজ্ঞতা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রদূত জাহানাবাদি আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতির কথাও তুলে ধরেন।

তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক বিমান হামলায় তিনি নিহত হন।

খামেনির জানাজায় অংশ নিতে গত ৩ জুলাই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইরান সফর করে। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং ওই হামলার নিন্দা জানান।