tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিঘোষিত রোডম্যাপ নিয়ে জামায়াতে ইসলামী’র প্রতিক্রিয়া

ঘোষিত রোডম্যাপ নিয়ে জামায়াতে ইসলামী’র প্রতিক্রিয়া

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত রোডম্যাপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিকর।”

তিনি উল্লেখ করেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াও এখনো চূড়ান্ত হয়নি। এই অবস্থায় রোডম্যাপ ঘোষণা অপরিপক্ব ও আংশিক, যা জনপ্রত্যাশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে তবেই রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।”