tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশহাসিনা আরও ৫ মাস ক্ষমতায় থাকলে আমি বাঁচতাম না: পিন্টু

হাসিনা আরও ৫ মাস ক্ষমতায় থাকলে আমি বাঁচতাম না: পিন্টু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও পাঁচ মাস ক্ষমতায় থাকতেন, তবে আমি বেঁচে থাকতাম না।’

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে শেখ হাসিনার নিপীড়নে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তবে তাদের দোসররা এখনো নির্বাচনে বাধা সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু আরও বলেন, “আমাদের দলেও কিছু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের লোক ঢুকে পড়েছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। যে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্র রক্ষা করাই এখন প্রধান দায়িত্ব।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন এবং যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে দেশকে বিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছেন।

স্মরণসভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের আহ্বায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব ভিপি শামীম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।