৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) এ ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। এতে অংশগ্রহণ করেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। এর আগে, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে, ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির স্থাপন করেছিল পিএসসি।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। লিঙ্ক নিচে-
https://drive.google.com/file/d/1y9FWkMO3vH2sViIUQBj1GuRgSMAWFfBK/view



