tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদজাতীয়আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী সকাল সাড়ে ৯টার সময় ঢাকার বাতাসের মান ২২২ স্কোরে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো পিএম ২.৫, অর্থাৎ বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা। আজ সকালে ঢাকার বাতাসে এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সুপারিশকৃত মানের প্রায় ৩০ গুণ বেশি।

ঢাকার পাঁচটি এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো:

  • মিরপুর ইস্টার্ন হাউজিং: ২৫১
  • দক্ষিণ পল্লবী: ২৪৩
  • মাদানি সরণি, বেজ এজওয়াটার: ২৩১
  • কল্যাণপুর: ২২২
  • গোড়ান: ২১২

অন্যদিকে, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯৭) এবং পীরেরবাগ রেললাইন (১৭৫) এলাকায় বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশ্বের শহরগুলোর মধ্যে আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২৭০) এবং কলকাতা (২২৮)। ঢাকার অবস্থান তৃতীয় (২২২), এবং চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ (২০৭)। এই শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:

  • ০–৫০ স্কোর: ভালো বায়ুমান
  • ৫১–১০০ স্কোর: মাঝারি/সহনীয়
  • ১০১–১৫০ স্কোর: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০ স্কোর: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০ স্কোর: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ