৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। [ফলাফল দেখতে এখানে ক্লিক করুন: 48_BCS_Result]
এর আগে গত ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ করা হয় ২০ জুলাই। এতে মোট ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন ছিলেন।
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট মোকাবিলায় মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়ার কথা ছিল।



