tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’

১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এ ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয় এবং কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পাঁচটি বৈঠকে পাওয়া মতামত ও বিশেষজ্ঞদের সুপারিশ বিশ্লেষণ করা হয়। সভায় আশাবাদ ব্যক্ত করা হয় যে, প্রাপ্ত মতামতের ভিত্তিতে বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশসহ চূড়ান্ত ‘জুলাই সনদ’ অচিরেই সরকারের কাছে জমা দেওয়া হবে।

কমিশনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া।

এছাড়া, ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশগ্রহণ করেন।