tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৫৯

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৫৯

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ শিশুকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৫ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৯২ জন।

এদিকে, ১৫ মার্চের পর থেকে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। আর সন্দেহভাজন হাম ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়।