tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে বাংলাদেশে সার সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে বাংলাদেশে সার সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম বাড়ছে, যা বাংলাদেশের সার সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমান মজুত দিয়ে সর্বোচ্চ অক্টোবর পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে গ্যাস সংকটের কারণে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিতে উৎপাদন বন্ধ রয়েছে।

ডব্লিউএফপি আশঙ্কা প্রকাশ করে বলেছে, সার সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এতে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ ঝুঁকিতে পড়তে পারেন।

সূত্র: আল জাজিরা