tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিহঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সে সময় তিনি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।