tanaka
প্রচ্ছদজাতীয়সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দুদকের

সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দুদকের

সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, প্রাথমিক যাচাইয়ে সেলিম আলতাফ জর্জের দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য কম দেখিয়ে গোপন করার বিষয়টি প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগও পাওয়া গেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের অনুমোদনের পর এখন অভিযোগগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়েরের কার্যক্রম এগিয়ে যাবে।